এশিয়ার কুখ্যাত মাদক সম্রাট সে চি লপ গ্রেফতার - The News Lion

এশিয়ার কুখ্যাত মাদক সম্রাট সে চি লপ গ্রেফতার




আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ প্রচেষ্টার পর বিশ্বের কুখ্যাত ড্রাগ লর্ড বা মাদক সম্রাট সে চি লোপেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে আটক করেছে পুলিশ।  চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার আমস্টারডাম বিমানবন্দর থেকে তাকে আটক করতে সক্ষম হন নিরাপত্তা সদস্যরা।  


 এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার।  সে চি লপকে বিচারের মুখোমুখি করার জন্য অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, সে চি লপের কোম্পানি দেশটিতে ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.